আবু নাসর মুহাম্মাদ ফারাবি প্রায় ২৫৭ হিজরির দিকে তথা ৮৭০ খ্রিস্টাব্দে জন্ম গ্রহণ করেন। তার জন্মস্থান নিয়ে কিছুটা মতভেদ রয়েছে। অনেকেই মনে করেন কাজাকিস্তানের দক্ষিণাঞ্চলে আধুনিক আত্রাই শহরের কাছে ফারাব অঞ্চলে জন্ম নিয়েছিলেন ফারাবি। আবার কেউ কেউ মনে করেন তিনি প্রাচীন ইরানের বৃহত্তম খোরাসানের ফারিয়াব বা বারিয়াব অঞ্চলে জন্ম নিয়েছিলেন। এ অঞ্চল বর্তমানে আফগানিস্তানের অংশ। ইরানি ও অ-ইরানি নির্বিশেষে বেশিরভাগ গবেষক ও বিশ্লেষকের মতে ফারাবি ছিলেন ইরানি বাবা-মায়ের ইরানি সন্তান। ফারাবির বাবা ছিলেন ইরানের একজন সেনা।
আগস্ট 21, 2023
3 Tracks
00:00
1X
Sorry, no results.
Please try another keyword
- প্রখ্যাত আরব ঐতিহাসিক ইবনে আবি উজাইবাহ তার ‘ইনসানুল উয়ুন' বা ‘মানব-চোখ বা মানব-দৃষ্টি' শীর্ষক বইয়ে ফারাবিকে ইরানি বংশধারার ব্যক্তি বলে উল্লেখ করেছেন। ইবনে নাদিম তার 'আলফিহরিস্ত' শীর্ষক বইয়ে এবং মনীষী আশশাহরুজিও ফারাবিকে ইরানি বলে উল্লেখ করেছেন। আশশাহরুজি খ্রিস্টিয় ১২৮৮ সালের দিকে জীবিত ছিলেন। ফারাবি ছিলেন বিরল একজন মনীষী এবং তার সময়কাল ছিল অত্যন্ত স্পর্শকাতর। তাঁর[...]
- ফারাবি মিশরে কিভাবে বা কোন অবস্থায় ছিলেন সে সম্পর্কে খুব বেশি তথ্য জানা যায় না, তবে এটা নিশ্চিত যে তিনি এই সময়কালে বই লেখা এবং বৈজ্ঞানিক বিষয়ে অধ্যয়ন ও গবেষণা কাজে ব্যস্ত ছিলেন। ৩৩৮ হিজরিতে দামেস্কের শাসন ক্ষমতায় পরিবর্তন আসে এবং হামেদানিয়ানরা ক্ষমতায় আসে। এরপর ফারাবি আবারো মিশর ত্যাগ করে দামেস্কে ফিরে আসেন এবং জীবনের[...]
- ফারাবির তুর্কি বংশোদ্ভূত হওয়ার বিষয়ে ইবনে খালকানের দাবি অতিরঞ্জিত বলে অনেকে মনে করেন। কারণ তিনি যদি সত্যিই তুর্কি হয়ে থাকতেন এবং বহু ভাষা জানতেন তাহলে এটা নিশ্চিত যে তিনি তুর্কি ভাষাও জানতেন। অথচ তুর্কি ভাষায় তার লেখা কোনো গ্রন্থ নেই। অবশ্য ফার্সি ভাষায়ও ফারাবির কোনো গ্রন্থ নেই যদিও ফার্সি ভাষায় তার দক্ষতা ছিল। তাই তার[...]