ইমাম হুসাইন (আ.) কারবালায় ১০ মহররম অর্থাৎ আশুরার দিনে শাহাদাত বরণ করেন। এর মর্মান্তিক ঘটনার চল্লিশতম দিন অর্থাৎ ২০ সফরকে আরবাইন বলা হয়। আর এ দিনে ইমাম হুসাইন এবং তাঁর সঙ্গীসাথীদের স্মরণে শোকানুষ্ঠান বা আযাদারি পালন ও জিয়ারত করা হয়।
'মুমিনদের একটি চিহ্ন জিয়ারাতুল আরবাইন'
সেপ্টেম্বর 4, 2023
00:00
1X
Sorry, no results.
Please try another keyword
- কারবালায় শহীদ সম্রাট ইমাম হুসাইন (আ.)- এর শাহাদাতের চেহলাম-বার্ষিকী বা আরবাইন পালন করতে সমবেত হয়েছিলেন সারা বিশ্বের কোটি কোটি ধর্মপ্রাণ শোকার্ত মুসলমান। বাংলাদেশ ও ভারতের শিক্ষার্থী যারা ইরান ও ইরাকের নাজাফে পড়াশোনা করছেন তারা অনেকে এবার আরবাইন উপলক্ষে কারবালায় ইমাম হুসাইন (আ.)-এর মাজার জিয়ারতে গিয়েছিলেন। তাদের মধ্য থেকে আমাদের সঙ্গে কথা বলেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুশাব্বির[...]