১৯৪৮ সালের ১৪ মে’র মধ্যরাতে উপনিবেশবাদী ব্রিটিশ সেনারা তাদের সব অস্ত্রশস্ত্র ইহুদিবাদীদের কাছে দিয়ে ফিলিস্তিন ত্যাগ করে এবং সেখানে ইহুদিবাদীরা ১৫ মে ইসরাইল নামক অবৈধ রাষ্ট্র গঠনের ঘোষণা দেয়। ১৫ মে ব্রিটেনের প্রশিক্ষিত ইহুদিবাদী সন্ত্রাসী গ্রুপগুলো ফিলিস্তিনের শহর ও গ্রামগুলোতে নৃশংস হামলা শুরু করলে মাত্র কয়েক দিনে ১৫ হাজার ফিলিস্তিনি শহীদ এবং তৎকালীন ফিলিস্তিনি জনসংখ্যার প্রায় শত্তুর শতাংশ সদস্য তথা সাড়ে নয় লাখেরও বেশি ফিলিস্তিনি মাতৃভূমি ত্যাগ করতে বাধ্য হন। তাই ১৫ মে ফিলিস্তিনের ঐতিহাসিক বিপর্যয় দিবস বা শোক দিবস হিসেবে বিবেচিত হয়।
আগস্ট 31, 2023
00:00
1X
Sorry, no results.
Please try another keyword
- ইহুদিবাদী ইসরাইল ও মার্কিন সরকারের চাপ আর বাধা উপেক্ষা করে জাতিসংঘের বেশিরভাগ সদস্য দেশ এ সংস্থার সাধারণ পরিষদে ফিলিস্তিনে দখলদার ইহুদিবাদীদের জাতিগত শুদ্ধি-অভিযান তথা ফিলিস্তিনিদের বিপর্যয়ের ৭৫ তম বার্ষিকী বা নাকবা দিবস পালন করেছে। এ সংক্রান্ত অনুষ্ঠানে যোগ দিয়েছেন ৭৭ জাতি গ্রুপ, আরব লিগ, আফ্রিকান ইউনিয়ন, ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসি, পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ[...]