প্রাচ্যবিদদের চোখে মহানবী (সা)

ইসলাম ও মহানবী (স.) সম্পর্কে বিভিন্ন যুগে পশ্চিমাদের মতামত নিয়ে নতুন ধারাবাহিক আলোচনা "প্রাচ্যবিদদের চোখে মহানবী (সা)"

Share

মহানবী (সা) সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ রাসুল। মহান আল্লাহর পর তিনিই সর্বশ্রেষ্ঠ। মহানবী (সা) মানব সভ্যতার সামনে সর্বোত্তম মানবীয় ও ধর্মীয় চরিত্রের দৃষ্টান্ত তুলে ধরেছেন এবং সমাজ ব্যবস্থার সব দিকের জন্যই দিয়ে গেছেন সর্বোত্তম আদর্শ। অথচ মানব-দরদী ও মুক্তিকামী এই শ্রেষ্ঠ মহামানব এবং সংস্কারকের বিরুদ্ধে যুগে যুগে পশ্চিমা প্রাচ্যবিদ-মহলসহ সত্য-বিরোধী নানা মহল থেকে ছড়ানো হয়েছে অনেক অন্যায় অপবাদ ও কুৎসা!