ফার্সি ভাষা মিষ্টি ভাষা

ইরানি সংস্কৃতিকে ভালোবেসে দীর্ঘদিন ধরে রেডিও তেহরানের যেসব শ্রোতাবন্ধু ফার্সি ভাষা নিয়ে অনুষ্ঠান করার অনুরোধ জানিয়ে এসেছেন, তাঁদের অনুরোধের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা নতুন আঙ্গিকে

Share

মানবেতিহাসে দুই হাজার বছরের বেশী প্রাচীন সাহিত্য-দর্শনের ঐতিহ্য ও ইতিহাস সমৃদ্ধ জাতির সংখ্যা খুব কমই আছে। ইরান প্রাচীন সাহিত্য-দর্শনের ঐতিহ্য ও ইতিহাসের দিক থেকে সমগ্র বিশ্বে একটা বিশেষ অবস্থানে রয়েছে। নিঃসন্দেহে বিশ্বের সাহিত্যপ্রেমিরা ইরানী সাহিত্য ও সাহিত্যিকদের কথা শুনে থাকবেন। ফেরদৌসী, খৈয়্যাম, সাদী, হাফেজের মতো বিখ্যাত কবিদের কথা কিংবা ইবনে সীনা, আল-বিরুনী, রাযী এবং ফারাবির মতো মনীষীদের কথা জ্ঞান-বিজ্ঞান যাঁরা চর্চা করেন, তাঁদের সবারই জানা। এঁদের সবাই ফার্সী ভাষায় তাদের লেখালেখি করেছেন। বিশ্বের বুকে এঁদের খ্যাতি ছড়িয়ে পড়ার কারণে সাহিত্যপ্রেমিরা ফার্সী ভাষার ব্যাপারেও আগ্রহী হয়ে ওঠেন।