বাদশাহ ও দাসীর অমর প্রেম এবং আধ্যাত্মিক রহস্যের সন্ধান
80 Tracks
00:00
1X
Sorry, no results.
Please try another keyword
- পডকাস্ট সিরিজ: রুমির কাহিনী-কাব্য; পর্ব-১ শ্রোতা ও দর্শক ভাইবোনেরা, আমি…. সবাইকে জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা।একটি গল্প বা দৃষ্টান্ত দিয়ে কখনও কখনও এমনসব গভীর বিষয় বা রহস্য তুলে ধরা যায় যায় যা হাজারো তাত্ত্বিক ব্যাখ্যামূলক বাক্য দিয়েও বোঝানো যায় না। গল্প কখনও কখনও মানুষের হৃদয়ের চোখ খুলে দেয় এবং আদর্শ জীবন গড়তে দেখায় সঠিক পথের দিশা।[...]
- পডকাস্ট সিরিজ: রুমির কাহিনী-কাব্য; পর্ব-২ (ব্যবসায়ী ও টিয়াপাখি) শ্রোতা ও দর্শক ভাইবোনেরা, ‘রুমির কাহিনী-কাব্য’ শীর্ষক নতুন পডকাস্টের আসর থেকে সবাইকে জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা। প্রতি সপ্তাহে রুমির মসনভির একটি শিক্ষণীয় গল্প আপনাদের সামনে তুলে ধরতে আমাদের এ আয়োজনের দ্বিতীয় পর্বে আজ আমরা বলব মুদি-ব্যবসায়ী ও টিয়াপাখির কাহিনী। আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব। আজকের[...]
- পডকাস্ট সিরিজ: রুমির কাহিনী-কাব্য; পর্ব-৩ ('রাজার দ্বৈত-নজর') শ্রোতা ও দর্শক ভাইবোনেরা, ‘রুমির কাহিনী-কাব্য’ শীর্ষক নতুন পডকাস্টের আসর থেকে আমি নাসির মাহমুদ সবাইকে জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা। প্রতি সপ্তাহে রুমির মসনভির একটি শিক্ষণীয় গল্প আপনাদের সামনে তুলে ধরতে আমাদের এ আয়োজনের তৃতীয় পর্বে আজ আমরা বলব 'রাজার দ্বৈত-নজর বা দ্বিচারিতা'-র কাহিনি। এই গল্পের অন্তর্নিহিত বিষয় হলো[...]
- পডকাস্ট সিরিজ: রুমির কাহিনী-কাব্য; পর্ব-৪ (আদ জাতির ধ্বংস) সালাম ও স্বাগতম প্রিয় শ্রোতা ভাইবোনেরা, ‘রুমির কাহিনী-কাব্য’ শীর্ষক নতুন পডকাস্টের আসর থেকে আমি নাসির মাহমুদ সবাইকে জানাচ্ছি একরাশ প্রীতি ও শুভেচ্ছা। এই পর্বে আমরা আপনাদের সঙ্গে অতীত ইতিহাসের এক মহাবিস্ময়কর তথা অলৌকিক ঘটনা বা মু'জিজা এবং মহান শিক্ষায় পরিপূর্ণ সেই মু'জিজার নানা দিক নিয়ে আলোচনা করব।[...]
- পডকাস্ট সিরিজ: রুমির কাহিনী-কাব্য; পর্ব-৫ (আদ জাতির ধ্বংস) বিখ্যাত ইরানি কবি ও আধ্যাত্মিক সাধক মাওলানা জালালুদ্দিন মুহাম্মদ রুমি তাঁর ‘মসনভি’ গ্রন্থে বর্ণনা করেছেন যে, বহুকাল আগে মহান আল্লাহর একজন বিশিষ্ট নবী হযরত সুলাইমান (আ.) এক বিশাল রাজ্য শাসন করতেন। তাঁর রাজ্যে জিন ও মানুষ, পাখি ও পশুপাখি, এমনকি বাতাসও তাঁর নির্দেশের অধীন ছিল। তিনি শুধু[...]
- পডকাস্ট সিরিজ: রুমির কাহিনী-কাব্য; পর্ব-৬ (আরব বেদুইন ও খলিফা) জালালুদ্দিন মুহাম্মদ বলখী, যিনি মাওলানা রুমি নামে পরিচিত, তাঁর মসনবি গ্রন্থে বর্ণনা করেছেন, অনেক অনেক বছর আগে এক দেশে একজন খলিফা বাস করতেন, যিনি তাঁর উদারতা ও দানশীলতার জন্য বিখ্যাত ছিলেন। মানুষ তাঁকে তাঁর মহানুভবতা ও ন্যায়পরায়ণতার কারণে ভালোবাসত। তিনি শুধু তাঁর রাজ্য থেকে অত্যাচার দূর[...]
- পডকাস্ট: রুমির কাহিনী-কাব্য; পর্ব-৭ (তোতা ও বণিক) 'রুমির কাহিনী-কাব্য’ শীর্ষক ধারাবাহিক পডকাস্টের এই পর্বে ইরানের খ্যাতিমান কবি ও সুফি-সাধক মাওলানা রুমির আধ্যাত্মিক দ্বিপদী কাব্য তথা মসনভি'র যে গল্পটি তুলে ধরব তা এক ব্যবসায়ী ও একটি তোতা পাখির গল্প এবং এ গল্পে রয়েছে এমন এক সফরের কাহিনী যা বাহ্যিকভাবে বাণিজ্য-সফরের কাহিনীকে কেন্দ্র করে রচিত হলেও[...]
- পডকাস্ট: রুমির কাহিনী-কাব্য; পর্ব-৮ (সিংহ ও খরগোশ) সালাম ও স্বাগতম প্রিয় শ্রোতা ভাইবোনেরা, ‘রুমির কাহিনী-কাব্য’ শীর্ষক ধারাবাহিক পডকাস্টের আজকের আসরে রুমির গল্পটি আপাতদৃষ্টিতে আমাদের নিয়ে যাবে পশুদের জগতে—এক শক্তিশালী সিংহ ও একটি ছোট্ট খরগোশের গল্পে। কিন্তু প্রকৃতপক্ষে এটি এমন একটি আয়না যেখানে রয়েছে আমাদের মানবিক অবস্থা ও চিন্তাভাবনার প্রতিচ্ছবি। এই কাহিনিতে দেখানো হয়েছে বুদ্ধি ও[...]
- রুমির কাহিনী-কাব্য; পর্ব-৯ (ভাষাবিদ পণ্ডিত ও মাঝি) ইরানের মহান কবি ও সুফি-সাধক মাওলানা জালালউদ্দিন মুহাম্মদ রুমির দ্বিপদী আধ্যাত্মিক কাব্য মসনবির আরও একটি সমৃদ্ধ ও তাৎপর্যপূর্ণ কাহিনি হল ভাষাবিদ পণ্ডিত ও মাঝির গল্প। এ গল্প আমাদের নিয়ে যাবে সমুদ্রের গভীরে যেখানে এক অহংকারী ভাষাবিদ পণ্ডিত ও একজন সরল-জ্ঞানী মাঝির কাহিনি বিনয়ের শ্রেষ্ঠত্ব ও অহংকারের অসারতার গুরুত্বকে[...]
- পডকাস্ট: রুমির কাহিনী-কাব্য; পর্ব-১০ (কেশর, লেজ ও পেটহীন সিংহ) ইরানের মহান কবি ও সুফি-সাধক মাওলানা জালালউদ্দিন মুহাম্মদ রুমির দ্বিপদী আধ্যাত্মিক কাব্য মসনবির আরও একটি সমৃদ্ধ ও তাৎপর্যপূর্ণ কাহিনি হল কেশর, লেজ ও পেটহীন সিংহ। গল্পটি এমন এক যুবককে নিয়ে, যে সাহসিকতা ও বীরত্বের আদর্শে পরিণত হওয়ার চেষ্টা করতে গিয়ে একটি দুঃসাহসী সিদ্ধান্ত নেয়। এই কাহিনি[...]
- পডকাস্ট: রুমির কাহিনী-কাব্য; পর্ব-১১ (সিংহ, লোভী নেকড়ে ও চতুর শিয়ালের গল্প) অনেক যুগ আগে এক শক্তিশালী সিংহ ছিল একটি বন ও মরুভূমির পশুদের রাজা। সে একবার নেকড়ে ও শিয়ালকে সঙ্গে নিয়ে শিকারে যাওয়ার সিদ্ধান্ত নেয়। প্রকৃতপক্ষে, এই সঙ্গ দেয়া ছিল তার দয়া ও মহানুভবতার প্রকাশ। কারণ সিংহ শক্তি ও মহত্ত্বের প্রতীক এবং মর্যাদা ও[...]
- পডকাস্ট: রুমির কাহিনী-কাব্য; পর্ব-১২ (সত্যের দর্পণ বা আয়না) প্রিয় শ্রোতাবন্ধুরা,আজকের পর্বে আমরা মসনবি শরিফের প্রথম অধ্যায়ের একটি গল্প শোনাব। এ কাহিনীকে মাওলানা রুমি অত্যন্ত সূক্ষ্ম মুনশিয়ানা দেখিয়ে ও সৃষ্টিশীল নানন্দনিকতার প্রকাশ ঘটিয়ে মহান আল্লাহর বিখ্যাত নবীদের অন্যতম হজরত ইউসুফ (আ.)-এর জীবনের সঙ্গে যুক্ত করেছেন। তিনি ছিলেন এমন এক নবী, যার মুখমণ্ডল ছিল সৌন্দর্যের আয়না এবং[...]
- পডকাস্ট: রুমির কাহিনী-কাব্য; পর্ব-১৩ (অসুস্থ প্রতিবেশীকে দেখতে-আসা বধির) প্রিয় শ্রোতা ভাইবোনেরা, ‘রুমির কাহিনী-কাব্য’ শীর্ষক ধারাবাহিক পডকাস্টের দ্বাদশ পর্বে আমরা এমন এক বধির ব্যক্তির গল্প বলব, যিনি তাঁর অসুস্থ প্রতিবেশীকে দেখতে যেতে চান; কিন্তু এই সাক্ষাৎ তাঁর প্রত্যাশা অনুযায়ী এগোয় না। সৎ উদ্দেশ্য থাকা সত্ত্বেও ইন্দ্রিয়ের সীমাবদ্ধতার প্রভাবে সৃষ্ট পূর্বধারণা ও অসম্পূর্ণ তথ্যের ওপর নির্ভরশীলতা কিভাবে[...]
- পডকাস্ট: রুমির কাহিনী-কাব্য; পর্ব-১৪ (চীনা ও রোমানদের প্রতিযোগিতা) সালাম ও স্বাগতম প্রিয় শ্রোতা ভাইবোনেরা, ‘রুমির কাহিনী-কাব্য’ শীর্ষক ধারাবাহিক পডকাস্টের দ্বাদশ পর্ব তথা ১৪তম আসরে আমরা মহান ইরানি কবি ও সুফি সাধক জালালউদ্দিন মুহাম্মদ বালখি তথা মাওলানা রুমির জ্ঞান ও প্রজ্ঞায় পরিপূর্ণ মসনবির আরও একটি প্রাচীন গল্পের মধুর ও শিক্ষামূলক ভ্রমণে বের হব। গল্পটি আপাতদৃষ্টিতে চীনা[...]
- পডকাস্ট: রুমির কাহিনী-কাব্য; পর্ব-১৫ (দরবেশ ও হালুয়া বিক্রেতা বালক) সালাম ও স্বাগতম প্রিয় শ্রোতা ভাইবোনেরা, ‘রুমির কাহিনী-কাব্য’ শীর্ষক ধারাবাহিক পডকাস্টের ১৫তমপর্বে আপনাদের শোনাব একজন দয়ালু ও পরোপকারী দরবেশ এবং এক হালুয়া বিক্রেতা বালকের গল্প। কিন্তু প্রকৃতপক্ষে এটি এমন একটি হৃদয়স্পর্শী কাহিনি, যার মধ্যে ঈমান, দানশীলতা, আল্লাহর রহমত এবং মজলুমের অশ্রুর প্রভাব সম্পর্কে গভীর তাৎপর্য নিহিত[...]
- পডকাস্ট: নিশাপুরের নক্ষত্র ওমর খৈয়াম-পর্ব ১: শৈশব, শিক্ষা ও সেলজুক যুগইসলামিক সংস্কৃতি ও জ্ঞানচর্চা বিভাগ | লেখক: হোসেইনী লারিজানী শ্রোতা ভাইবোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। 'নিশাপুরের নক্ষত্র ওমর খৈয়াম' শীর্ষক নতুন ধারাবাহিক পডকাস্টে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি…..। আশা করছি এই বিশ্ববিশ্রুত বরেণ্য মহামনীষীর জীবনের নানা আকর্ষণীয় দিক সম্পর্কে আলোচনার এই অনুষ্ঠান আপনাদের বেশ ভালো লাগবে[...]
- পডকাস্ট: 'নিশাপুরের নক্ষত্র ওমর খৈয়াম'- পর্ব- ২ (ইসলামিক সংস্কৃতি ও জ্ঞানচর্চা বিভাগ | লেখক: হোসেইনী লারিজানী) শ্রোতা ভাইবোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। 'নিশাপুরের নক্ষত্র ওমর খৈয়াম' শীর্ষক নতুন ধারাবাহিক পডকাস্টের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি…..। আশা করছি এই বিশ্ববিশ্রুত বরেণ্য মহামনীষীর জীবনের নানা আকর্ষণীয় দিক সম্পর্কিত আলোচনার এই অনুষ্ঠান আপনাদের বেশ ভালো লাগবে এবং[...]
- পডকাস্ট: 'নিশাপুরের নক্ষত্র ওমর খৈয়াম'- পর্ব- ৩ (সংস্কৃতি ও জ্ঞানবিভাগ, রচনা: হুসেইনি লারিজানি) শ্রোতা ভাইবোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। 'নিশাপুরের নক্ষত্র ওমর খৈয়াম' শীর্ষক ধারাবাহিক পডকাস্টের তৃতীয় পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি…..। আশা করছি এই বিশ্ববিশ্রুত বরেণ্য মহামনীষীর জীবনের নানা আকর্ষণীয় দিক ও তাঁর অবদান বিষয়ক প্রামাণ্য তথ্য-ভিত্তিক আলোচনার এই অনুষ্ঠান আপনাদের বেশ ভালো লাগবে[...]
- 'নিশাপুরের নক্ষত্র ওমর খৈয়াম'- পর্ব- ৪ (শেষ পর্ব) (সংস্কৃতি ও জ্ঞানবিভাগ, রচনা: হুসেইনি লারিজানি) শ্রোতা ভাইবোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। 'নিশাপুরের নক্ষত্র ওমর খৈয়াম' শীর্ষক ধারাবাহিক পডকাস্টের চতুর্থ তথা শেষ পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি…..। আশা করছি এই বিশ্ববিশ্রুত বরেণ্য মহামনীষীর জীবনের নানা আকর্ষণীয় দিক ও তাঁর অবদান বিষয়ক প্রামাণ্য তথ্য-ভিত্তিক আলোচনার এই অনুষ্ঠান আপনাদের[...]
- ইরানের অপার সৌন্দর্য -১ 'ইরানের অপার সৌন্দর্য' শীর্ষক ইরান পরিচিতিমূলক নতুন ধারাবাহিক পডকাস্টের প্রথম পর্বে সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আজকের পর্বে আমরা ইরানের খুজেস্তান প্রদেশের পরিচিতি, ইতিহাস ও ঐতিহ্য নিয়ে কথা বলব, তবে তার আগে ইরানের সামগ্রিক পরিচিতি সম্পর্কে কিছু কথা না বললেই নয়। বিশ্ব-বিশ্রুত ইরান প্রাচীন পারস্যের আধুনিক নাম। ইতিহাস-ঐতিহ্য আর অনন্য প্রকৃতির অশেষ[...]
- ইরানের অপার সৌন্দর্য -২ শ্রোতা ভাইবোনেরা, 'ইরানের অপার সৌন্দর্য' শীর্ষক ইরান পরিচিতিমূলক নতুন ধারাবাহিক পডকাস্টের দ্বিতীয় পর্বে সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। গত পর্বে আমরা ইরানের প্রাচীনতম প্রদেশ খুজেস্তানের সংস্কৃতি, সভ্যতার নিদর্শন আর নানা ধন-সম্পদ ও ঐতিহ্য সম্পর্কে কিছু সাধারণ ধারণা দিতে গিয়ে সম্পদ-সমৃদ্ধ এই দর্শনীয় প্রদেশের ইতিহাস এবং এর তেল-সম্পদ ও ঐতিহ্যের কোনো কোনো দিক[...]
- ইরানের অপার সৌন্দর্য -৩ শ্রোতা ভাইবোনেরা, 'ইরানের অপার সৌন্দর্য' শীর্ষক ইরান পরিচিতিমূলক নতুন ধারাবাহিক পডকাস্টের তৃতীয় পর্বে সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। ইরানের খুজেস্তান মানে কয়েক হাজার বছরের ইতিহাস, অকৃত্রিম প্রাকৃতিক সৌন্দর্য, কারুন নদীর এবং শদগন ও হাউরুল আযিম নামক জলাশয়ের নজিরবিহীন আকর্ষণ-এসবই প্রকৃতিপ্রেমিদের ডাক দিয়ে যায় অপার সৌন্দর্যের গভীরে ডুব দিতে। ইরানের জ্বালানী অর্থনীতির[...]
- ইরানের অপার সৌন্দর্য- ৪ খুজেস্তান প্রদেশ অনেক বিস্ময়কর প্রকৃতির আধার। প্রাচীন ইতিহাস ও সমৃদ্ধ সংস্কৃতি এখানে যেন কথা বলে হাতে হাত ধরে। গত কয়েক পর্বে আমরা খুজেস্তানের শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্যের বিস্ময়কর নানা আকর্ষণ সম্পর্কে কথা বলেছি। আজ আমরা এ প্রকৃতির বাদ-বাকি আকর্ষণগুলো তুলে ধরব। আপনাদের আমন্ত্রণ জানাচ্ছে খুজেস্তানের ইতিহাস ও বিস্ময়গুলো উপভোগের মনোজ্ঞ যাত্রায়![...]
- ইরানের অপার সৌন্দর্য – ৫ শ্রোতা ভাইবোনেরা, আমি গাজী আবদুর রশীদ, সবাই আমার সালাম ও শুভেচ্ছা নিন । 'ইরানের অপার সৌন্দর্য' শীর্ষক ইরান পরিচিতিমূলক ধারাবাহিক পডকাস্টের পঞ্চম পর্বে সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ গত কয়েক পর্বে আমরা ইরানের খুজেস্তান প্রদেশের দর্শনীয় নানা স্থান, স্থাপনা ও গুরুত্বপূর্ণ নানা দিকের পরিচিতি তুলে ধরেছি। এই পর্বে আমরা 'জাগ্রোস[...]
- ইরানের অপার সৌন্দর্য – 6 শ্রোতা ভাইবোনেরা, আমি গাজী আবদুর রশীদ, সবাই আমার সালাম ও শুভেচ্ছা নিন। 'ইরানের অপার সৌন্দর্য' শীর্ষক ইরান পরিচিতিমূলক ধারাবাহিক পডকাস্টের ষষ্ঠ পর্বে সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ । ইলাম প্রদেশের আকর্ষণ কেবল প্রাকৃতিক সৌন্দর্যই সীমিত নয়। এখানে রয়েছে ঐতিহ্যবাহী সংস্কৃতি ও শিল্পের ভান্ডার। ইলামের সংগীত সেখানকার প্রাচীন লোক কথা বা লোককাহিনী,[...]
- ইরানের অপার সৌন্দর্য- সাত ইরান বহু জাতি, সভ্যতা, ধর্ম, বর্ণ, গোত্র, সভ্যতা-সংস্কৃতি ও ভাষার মিলন-মেলায় সমৃদ্ধ এক বিচিত্র দেশ। এর গৌরবোজ্জ্বল ইতিহাস যেন এক মহাদেশেরই ইতিহাস। ইরানকে ভালোভাবে চিনতে হলে চিনতে হবে এর প্রদেশগুলোকে এবং সেখানকার অশেষ আকর্ষণ, সৌন্দর্য আর অফুরন্ত সম্ভাবনাগুলোকে। আর এ লক্ষ্যেই আমরা ইরানের অপার সৌন্দর্য' শীর্ষক ধারাবাহিক পডকাস্টের আয়োজন করেছি যার[...]
- ইরানের অপার সৌন্দর্য- আট সিস্তান ও বালুচিস্তানের মানচিত্রের দিকে লক্ষ্য করলে আপনি বুঝতে পারবেন যে কেন এ অঞ্চলকে তথা এই প্রদেশকে নিমরুজ বলা হয়? নিমরুজ তথা মধ্যাহ্নে যখন দিবসের অর্ধেক বিগত হয় তখন সূর্যের আলো পৃথিবীকে দুই ভাগে বিভক্ত করে। সেই সূর্য-উদয়ের দেশ জাপান থেকে শুরু করে পশ্চিমের শেষ প্রান্ত পর্যন্ত আলোর বন্যা বয়ে যায়[...]
- ইরানের অপার সৌন্দর্য- ৯ বিচিত্রময় ও নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যের অনন্য নিকেতন সিস্তান ও বালুচিস্তান। এই প্রদেশের ইতিহাস ও প্রাথমিক পরিচিতি এবং এর প্রাকৃতিক সম্পদ, অর্থনৈতিক কাঠামো ও ভবিষ্যত উন্নয়ন সম্ভাবনার নানা দিক নিয়ে আমরা কথা বলেছি গত দুই পর্বে। আজ ইরানের এই প্রদেশের নানা জাতি ও গোত্রের ভাষা এবং সেসবের বিচিত্রময় আঞ্চলিক রূপ, তাদের ধর্ম[...]
- ইরানের অপার সৌন্দর্য- ১০ গত তিন পর্বে আমরা ইরানের প্রাচীন সভ্যতা ও সংস্কৃতির নিদর্শনে সমৃদ্ধ সিস্তান-বালুচিস্তান প্রদেশের ইতিহাস, ভৌগলিক অবস্থান ও বৈশিষ্ট্য, প্রাকৃতিক পরিবেশ ও সম্পদ, অর্থনৈতিক অবস্থা, ভাষা, শিল্প, সাংস্কৃতিক ও সামাজিক নানা দিক সম্পর্কে কথা বলেছি। অনেক গবেষক সিস্তান ও বালুচিস্তানকে "প্রথমদের দেশ বা ভূমি" বলে মনে করেন এবং তারা এই দাবির পক্ষে[...]
- ইরানের অপার সৌন্দর্য- ১১ গত চারটি পর্বে আমরা ইরানের সিস্তান-বালুচিস্তান প্রদেশের নানা দর্শনীয় ঐতিহ্য, ভাষা ও সংস্কৃতি, শিল্প, সঙ্গীত, খেলাধুলা, ভৌগলিক ও প্রাকৃতিক আকর্ষণ এবং হস্ত-শিল্প ইত্যাদি নিয়ে কথা বলেছি। আজ এই প্রদেশ সংক্রান্ত আলোচনার শেষ পর্বে প্রদেশটির হস্তশিল্প এবং আরও কয়েকটি ভৌগলিক ও প্রাকৃতিক আকর্ষণ নিয়ে কিছু কথা বলব। গত কয়েকটি পর্বে, আমরা[...]
- ইরানের অপার সৌন্দর্য- ১২ গত কয়েকটি পর্বে ইরানের সিস্তান-বালুচিস্তান প্রদেশের আকর্ষণীয় নানা দিক নিয়ে কথা বলার পর আজ আমরা কথা বলব ইরানের সাংস্কৃতিক রাজধানী ইস্ফাহান নিয়ে। এ শহরের শত সহস্র অলিগলি ও চত্তর ইরানের সমৃদ্ধ সভ্যতা ও ইতিহাসের গৌরবময় সোনালী অধ্যায়ের এক একটি কীর্তি-গাঁথার স্মারক। ইস্ফাহান কেবল ইরানি পর্যটকদের কাছেই জনপ্রিয় নয়, গোটা বিশ্বেই[...]
- ইরানের অপার সৌন্দর্য- ১৩ গত পর্বে ইরানের সাংস্কৃতিক রাজধানী ইস্ফাহানের প্রাথমিক পরিচিতি ও আকর্ষণীয় কিছু দিক নিয়ে আমরা কথা বলেছি। আজকের এই পর্বে, আমরা প্রথমে ইসফাহানের অলিগলি ও বাজারের উপভাষার প্রকৃতি নিয়ে কথা বলব। তারপর আমরা এ অঞ্চলের মানুষের মেজাজ ও আচার-আচরণ সম্পর্কে কিছু কথা বলব। বিশেষ করে তাদের শৃঙ্খলা, কাজকর্ম ও আচরণে নিখুঁত[...]
- ইরানের অপার সৌন্দর্য- ১৪ শ্রোতা ভাইবোনেরা, আমি গাজী আবদুর রশীদ, সবাই আমার সালাম ও শুভেচ্ছা নিন। 'ইরানের অপার সৌন্দর্য' শীর্ষক ইরান পরিচিতিমূলক ধারাবাহিক পডকাস্টের ১৪ তম পর্বে সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। ইরানের সাংস্কৃতিক রাজধানী ও শিল্পের জন্য বিখ্যাত ইস্ফাহান প্রদেশের প্রাথমিক পরিচিতি, এর প্রাকৃতিক ও ভৌগলিক পরিবেশ, ইতিহাস, জীব-বৈচিত্র, উদ্ভিদ ও কৃষি, পশুপালন, উপজাতি[...]
- ইরানের অপার সৌন্দর্য- ১৫ শ্রোতা ভাইবোনেরা, আমি গাজী আবদুর রশীদ, সবাই আমার সালাম ও শুভেচ্ছা নিন। 'ইরানের অপার সৌন্দর্য' শীর্ষক ইরান পরিচিতিমূলক ধারাবাহিক পডকাস্টের ১৫ তম পর্বে সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। ইসফাহানের প্রাথমিক পরিচিতির নানা দিক- যেমন, ভৌগলিক, প্রাকৃতিক, জীব-বৈচিত্র, গোত্র, সম্প্রদায়, ভাষা ও উপভাষা, ধর্মীয়, মাজহাবগত আর জনসংখ্যাগত গুরুত্বপূর্ণ কিছু দিকের তথ্য আমরা তুলে[...]
- ইরানের অপার সৌন্দর্য- ১৬ শ্রোতা ভাইবোনেরা, আজকের এ সফর হল অপরূপ সৌন্দর্য, ঐতিহ্য ও সংস্কৃতির সংমিশ্রণে ভরা ইসফাহান প্রদেশে আমাদের ভ্রমণের শেষ পর্ব। ইস্ফাহান এমন একটি শহর, যার অলিগলি ও রাজপথ ইরানের ইতিহাস ও শিল্পের নানা গল্প শোনায়। নেস্ফ-এ জাহান তথা 'বিশ্বের অর্ধেক' নামে খ্যাত এই শহরের সমস্ত সৌন্দর্য মাত্র কয়েকটি পর্বে তুলে ধরা সম্ভব[...]
- ইরানের অপার সৌন্দর্য- ১৭ শ্রোতা ভাইবোনেরা, ইরানের অপার সৌন্দর্য শীর্ষক ধারাবাহিক পডকাস্টের এর নতুন পর্বে, আমরা ফার্স প্রদেশে যাচ্ছি, এটি এমন এক প্রদেশ যা ইতিহাস ও প্রকৃতিকে করেছে সংযুক্ত, পাসারগাদে ও এর সাসানীয় বাস-রিলিফ বা প্রস্তরলিপি থেকে শুরু করে শিরাজের বাগান এবং বসন্তে কমলার সুবাস- এসবই জানাচ্ছে অনেক আকর্ষণের এক শিহরণ-জাগানো লোভনীয় ভ্রমণের আমন্ত্রণ। এটি[...]
- ইরানের অপার সৌন্দর্য- ১৮ শ্রোতা ভাইবোনেরা, আমি গাজী আবদুর রশীদ, সবাই আমার সালাম ও শুভেচ্ছা নিন। 'ইরানের অপার সৌন্দর্য' শীর্ষক ইরান পরিচিতিমূলক ধারাবাহিক পডকাস্টের ১৮তম পর্বে সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। গত পর্বের মত এ পর্বেও ফার্স প্রদেশে চলছে আমাদের সফর। এখানে আতিথেয়তার হাতছানি দিয়ে ডাকে নার্গিস লালা গোলাপ আঙ্গুর-লতা/ শিরি-ফরহাদ আর শিরাজের উপকথা... শিরাজের[...]
- ইরানের অপার সৌন্দর্য- ১৯ শ্রোতা ভাইবোনেরা, আমি গাজী আবদুর রশীদ, সবাই আমার সালাম ও শুভেচ্ছা নিন। 'ইরানের অপার সৌন্দর্য' শীর্ষক ইরান পরিচিতিমূলক ধারাবাহিক পডকাস্টের ১৯তম পর্বে সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। ফার্স ও শিরাজ শহর নিয়ে আমরা কথা বলছিলাম গত দুই পর্বে। গত পর্বে আমরা ফার্স প্রদেশের উপজাতি, শিরাজি ফার্সির মিষ্টি টান, হস্তশিল্প, উপকথা, ফালুদা, সঙ্গীত[...]
- ইরানের অপার সৌন্দর্য- ২০ শ্রোতা ভাইবোনেরা, আমি গাজী আবদুর রশীদ, সবাই আমার সালাম ও শুভেচ্ছা নিন। 'ইরানের অপার সৌন্দর্য' শীর্ষক ইরান পরিচিতিমূলক ধারাবাহিক পডকাস্টের ২০ তম পর্বে সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। ফার্স প্রদেশ ও শিরাজ শহরের নানা দিক নিয়ে আমরা কথা বলছিলাম গত কয়েক পর্বে। আমরা ফার্স প্রদেশের উপজাতি, শিরাজি ফার্সির মিষ্টি টান, হস্তশিল্প, উপকথা,[...]
- ইরানের অপার সৌন্দর্য- ২১ শ্রোতা ভাইবোনেরা, আমি গাজী আবদুর রশীদ, সবাই আমার সালাম ও শুভেচ্ছা নিন। 'ইরানের অপার সৌন্দর্য' শীর্ষক ইরান পরিচিতিমূলক ধারাবাহিক পডকাস্টের ২১ তম পর্বে সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। এই পর্বে আমরা এখনো শিরাজে আছি; শিরাজ সেই শহর যেখানে বসন্তের কমলালেবুর ফুলের সুগন্ধ ইতিহাসের সাথে মিশে যায়। ওয়াকিল বা ভাকিল বাজারের গোলক-ধাঁধা বা[...]
- ইরানের অপার সৌন্দর্য- ২২ শ্রোতা ভাইবোনেরা, আমি গাজী আবদুর রশীদ, সবাই আমার সালাম ও শুভেচ্ছা নিন। 'ইরানের অপার সৌন্দর্য' শীর্ষক ইরান পরিচিতিমূলক ধারাবাহিক পডকাস্টের ২২তম পর্বে সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। এই পর্বে আমরা ফারস প্রদেশের রাজধানী থেকে দূরে সরে গিয়ে ফারসের অন্তরে প্রবেশ করব; কাজেরুনের হলুদ নার্গিস বা ডেফোডিল ফুলের ক্ষেত আর দাশ্তে বারমের[...]
- ইরানের অপার সৌন্দর্য- ২৩ শ্রোতা ভাইবোনেরা, আমি গাজী আবদুর রশীদ, সবাই আমার সালাম ও শুভেচ্ছা নিন। 'ইরানের অপার সৌন্দর্য' শীর্ষক ইরান পরিচিতিমূলক ধারাবাহিক পডকাস্টের ২৩তম পর্বে সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। নতুন পর্বে এ আমরা যাচ্ছি দক্ষিণ খোরাসানে যা ইরানের সবচেয়ে পূর্বাঞ্চলীয় ও তৃতীয় বৃহত্তম প্রদেশ এবং ইউনেস্কোর ১০টি বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের অধিকারী। এ প্রদেশ[...]
- ইরানের অপার সৌন্দর্য- ২৪ শ্রোতা ভাইবোনেরা, আমি গাজী আবদুর রশীদ, সবাই আমার সালাম ও শুভেচ্ছা নিন। 'ইরানের অপার সৌন্দর্য' শীর্ষক ইরান পরিচিতিমূলক ধারাবাহিক পডকাস্টের ২৪ তম পর্বে সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। এ পর্বে আমরা দক্ষিণ খোরাসানে ইতিহাসের গভীরতা থেকে দেখব এই অঞ্চলের মানুষের প্রাত্যহিক জীবনের কেন্দ্রস্থল। এ প্রদেশ এমন এক ভূমি যেখানে এখনও ঐতিহ্যের শ্বাস-প্রশ্বাস[...]
- ইরানের অপার সৌন্দর্য- ২৫ শ্রোতা ভাইবোনেরা, আমি গাজী আবদুর রশীদ, সবাই আমার সালাম ও শুভেচ্ছা নিন। 'ইরানের অপার সৌন্দর্য' শীর্ষক ইরান পরিচিতিমূলক ধারাবাহিক পডকাস্টের ২৫ তম পর্বে সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। গত পর্বের মত এ পর্বেও আমরা কথা বলব দক্ষিণ খোরাসানের আরও কিছু বিস্ময় নিয়ে। দক্ষিণ খোরাসান হল পূর্ব ইরানের বিস্ময়ভূমি। আগের পর্বগুলোতে বলেছি, দক্ষিণ[...]
- ইরানের অপার সৌন্দর্য- ২৬ শ্রোতা ভাইবোনেরা, আমি গাজী আবদুর রশীদ, সবাই আমার সালাম ও শুভেচ্ছা নিন। 'ইরানের অপার সৌন্দর্য' শীর্ষক ইরান পরিচিতিমূলক ধারাবাহিক পডকাস্টের ২৬তম পর্বে সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আমাদের ভ্রমণের ২৬তম স্টেশনে, আবারও মরুভূমির বাতাস আর শরতের রোদ আমাদেরকে দক্ষিণ খোরাসানে টেনে এনেছে; যেখানে মরুভূমির সোনালি নীরবতা আর সদা-সবুজ বাগানের মাঝখানে প্রবহমান প্রকৃতি,[...]
- ইরানের অপার সৌন্দর্য- ২৭ শ্রোতা ভাইবোনেরা, আমি গাজী আবদুর রশীদ, সবাই আমার সালাম ও শুভেচ্ছা নিন। 'ইরানের অপার সৌন্দর্য' শীর্ষক ইরান পরিচিতিমূলক ধারাবাহিক পডকাস্টের ২৭তম পর্বে সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। ইরানের দক্ষিণ খোরাসান প্রদেশে আমাদের সফর শেষ হচ্ছে আজই। আমরা যাত্রা শুরু করেছিলাম প্রাচীন সেই পথগুলো দিয়ে যেখানে শত শত বছর আগে মুসাফিরদের কাফেলাগুলো শ্বাস[...]
- ইরানিদের মাঝে (প্রথম পর্ব) অন্ধকারে হাতি ইরানের রয়েছে এক সুদীর্ঘ ইতিহাস ও সমৃদ্ধ সভ্যতার ঐতিহ্য যা সব যুগেই আকৃষ্ট করেছে বিশ্বের নানা প্রান্তের মানুষকে ও বিশেষভাবে পর্যটকদেরকে। বৈশিষ্ট্যের দিক থেকে সভ্যতার প্রাচীনতম পাদপীঠগুলোর অন্যতম ইরান সব যুগেই স্বতন্ত্র ও আকর্ষণীয় নানা বৈশিষ্ট্যে প্রোজ্জ্বল। তাই বিশ্বের প্রাচীনতম লেখনী ও ভ্রমণ-কাহিনীতে স্থান পেয়েছে স্ব-মহিমায় ভাস্বর ইরান। ইরানের[...]
- ইরানিদের মাঝে- (দ্বিতীয় পর্ব) বদরাগী বাড়ির মালিক ভাড়াটেকে বাড়ির মালিক বানায় ইরানের রয়েছে এক সুদীর্ঘ ইতিহাস ও সমৃদ্ধ সভ্যতার ঐতিহ্য যা সব যুগেই আকৃষ্ট করেছে বিশ্বের নানা প্রান্তের মানুষকে ও বিশেষভাবে পর্যটকদেরকে। বিগত গত চার দশকেরও বেশি সময় ধরে ইরানের বিরুদ্ধে ব্যাপক প্রচার-যুদ্ধ চলতে থাকা সত্ত্বেও ইরান বিশ্বজুড়ে পর্যটকদের কাছে এখনও অন্যতম প্রধান আকর্ষণ। এমনই[...]
- ইরানিদের মাঝে (তৃতীয় পর্ব) ইরানিদের পারিবারিক অনুষ্ঠান এবং বন্ধু ও পরিচিতদের পারস্পরিক সম্পর্ক ইরানের রয়েছে এক সুদীর্ঘ ইতিহাস ও সমৃদ্ধ সভ্যতার ঐতিহ্য যা সব যুগেই আকৃষ্ট করেছে বিশ্বের নানা প্রান্তের মানুষকে ও বিশেষভাবে পর্যটকদেরকে। বিগত গত চার দশকেরও বেশি সময় ধরে ইরানের বিরুদ্ধে ব্যাপক প্রচার-যুদ্ধ চলতে থাকা সত্ত্বেও ইরান বিশ্বজুড়ে পর্যটকদের কাছে এখনও অন্যতম প্রধান[...]
- ইরানিদের মাঝে (চতুর্থ পর্ব) ইরানের সংস্কৃতি, সুনাম ও মর্যাদাবোধ মানব-সভ্যতার প্রাচীনতম নানা নিদর্শনে ভরপুর ইরান। ইলামিয় সভ্যতা, পুড়ে-যাওয়া শহর, সিয়াল্ক-এর প্রাচীন জনপদ ও আরো অনেক নিদর্শন এসবের অন্যতম। বিগত গত চার দশকেরও বেশি সময় ধরে ইরানের বিরুদ্ধে ব্যাপক প্রচার-যুদ্ধ চলতে থাকা সত্ত্বেও ইরান বিশ্বজুড়ে পর্যটকদের কাছে এখনও অন্যতম প্রধান আকর্ষণ। এমনই এক পর্যটক ডক্টর মিসেস[...]
- ইরানিদের মাঝে (পর্ব-৫) (আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক আচরণ) মানব-সভ্যতার প্রাচীনতম নানা নিদর্শনে ভরপুর ইরান। ইলামিয় সভ্যতা, পুড়ে-যাওয়া শহর, সিয়াল্ক-এর প্রাচীন জনপদ ও আরো অনেক নিদর্শন এসবের অন্যতম। বিগত গত চার দশকেরও বেশি সময় ধরে ইরানের বিরুদ্ধে ব্যাপক প্রচার-যুদ্ধ চলতে থাকা সত্ত্বেও ইরান বিশ্বজুড়ে পর্যটকদের কাছে এখনও অন্যতম প্রধান আকর্ষণ। এমনই এক পর্যটক ডক্টর মিসেস সোফিয়া এ.[...]
- ইরানিদের মাঝে-৬ (অতিথি হলেন আল্লাহর প্রিয়জন) মানব-সভ্যতার প্রাচীনতম নানা নিদর্শনে ভরপুর ইরান। বিগত গত চার দশকেরও বেশি সময় ধরে ইরানের বিরুদ্ধে ব্যাপক প্রচার-যুদ্ধ সত্ত্বেও ইরান বিশ্বজুড়ে পর্যটকদের কাছে এখনও অন্যতম সেরা আকর্ষণ। এমনই এক পর্যটক ডক্টর মিসেস সোফিয়া এ. কুউতলাকি 'ইরানিদের মাঝে' শীর্ষক বইয়ে ইরানের রীতি-নীতি, সংস্কৃতি, প্রথা ও ভাষার পরিচয় তুলে ধরেছেন। এই পডকাস্টে[...]
- ইরানিদের মাঝে-৭ (ক্ষমা চাওয়ার ক্ষেত্রে ইরানিরা অপ্রতিদ্বন্দ্বী) মানব-সভ্যতার প্রাচীনতম নানা নিদর্শনে ভরপুর ইরান। বিগত গত চার দশকেরও বেশি সময় ধরে ইরানের বিরুদ্ধে ব্যাপক প্রচার-যুদ্ধ সত্ত্বেও ইরান বিশ্বজুড়ে পর্যটকদের কাছে এখনও অন্যতম সেরা আকর্ষণ। এমনই এক পর্যটক ডক্টর মিসেস সোফিয়া এ. কুউতলাকি 'ইরানিদের মাঝে' শীর্ষক বইয়ে ইরানের রীতি-নীতি, সংস্কৃতি, প্রথা ও ভাষার পরিচয় তুলে ধরেছেন। এই[...]
- ইরানিদের মাঝে-৮ (ধর্মের অত্যাবশ্যক মূলনীতি ও শাখাগত দিক) ইরান বিশ্বজুড়ে পর্যটকদের কাছে অন্যতম সেরা আকর্ষণ। এমনই এক পর্যটক ডক্টর মিসেস সোফিয়া এ. কুউতলাকি 'ইরানিদের মাঝে' শীর্ষক বইয়ে ইরানের রীতি-নীতি, সংস্কৃতি, প্রথা ও ভাষার পরিচয় তুলে ধরেছেন। ধারাবাহিক এই পডকাস্টে আমরা সোফিয়ার সফরনামায় তুলে ধরা ইরানের পরিচয়ই তুলে ধরছি। গত পর্বে আমরা ইরানিদের মধ্যে প্রচলিত[...]
- ইরানিদের মাঝে-৯(জাকাত, খুম্স্, জিহাদ, সৎকাজের আদেশ ও অসৎ কাজে নির্দেশ) ইরান বিশ্বজুড়ে পর্যটকদের কাছে অন্যতম সেরা আকর্ষণ। এমনই এক পর্যটক ডক্টর মিসেস সোফিয়া এ. কুউতলাকি 'ইরানিদের মাঝে' শীর্ষক বইয়ে ইরানের রীতি-নীতি, সংস্কৃতি, প্রথা ও ভাষার পরিচয় তুলে ধরেছেন। ধারাবাহিক এই পডকাস্টে আমরা সোফিয়ার সফরনামায় তুলে ধরা ইরানের পরিচয়ই তুলে ধরছি। গত পর্বে আমরা ইরানিদের মধ্যে[...]
- ইরানিদের মাঝে-১০ (ফার্সি নববর্ষ বা নওরোজ) ইরানিদের নানা প্রথা ও রীতি সম্পর্কে আমরা আলোচনা করে আসছি গ্রিক লেখক ও পর্যটক সোফিয়া এ কুউতলাকির 'ইরানিদের মাঝে' শীর্ষক বইয়ের বর্ণনার আলোকে। আজ আমরা ইরানিদের সবচেয়ে বড় উৎসব নববর্ষ বা নওরোজ-উৎসব সম্পর্কে কথা বলব। এ ছাড়াও ইরানিদের আরো একটি বড় উৎসব ইয়াল্দা-রাত ও পারিবারিক পর্যায়ে জন্মদিন পালনের উৎসব[...]
- ইরানিদের মাঝে (পর্ব- ১১) (ইরানিদের কেনাকাটা ও লেনদেন) ইরানিদের নানা প্রথা ও রীতি সম্পর্কে আমরা আলোচনা করে আসছি গ্রিক লেখক ও পর্যটক সোফিয়া এ কুউতলাকির 'ইরানিদের মাঝে' শীর্ষক বইয়ের বর্ণনার আলোকে। গত পর্বে আমরা ইরানিদের সবচেয়ে বড় উৎসব নববর্ষ বা নওরোজ-উৎসবসহ নানা ধরনের ঐতিহ্যবাহী উৎসব ও পারিবারিক উৎসবগুলো সম্পর্কে কথা বলেছি। আজ আমরা ইরানিদের বিপনী-বিতান[...]
- ইরানিদের মাঝে (পর্ব-১২) (ইরানে ব্যবসা বাণিজ্য ও পুঁজি-বিনিয়োগ) ইরানিদের নানা প্রথা ও রীতি সম্পর্কে আমরা আলোচনা করে আসছি গ্রিক লেখক ও পর্যটক সোফিয়া এ কুউতলাকির 'ইরানিদের মাঝে' শীর্ষক বইয়ের বর্ণনার আলোকে। গত পর্বে আমরা ইরানিদের বিপনী-বিতান বা শপিং সেন্টারে কেনাকাটা, লেনদেন সংক্রান্ত সংলাপ বা দরকষাকষি ইত্যাদি সম্পর্কে কথা বলেছি। আজ আমরা গত পর্বের ধারাবাহিকতায় ইরানিদের[...]
- ইরানিদের মাঝে- (পর্ব-১৩) (সাক্ষাতের সময় নির্ধারণ ও প্রকল্প পেশ করার সময়-সীমা) গত পর্বে আমরা ইরানিদের সঙ্গে বাণিজ্য-যোগাযোগ ও পুঁজি-বিনিয়োগ সংক্রান্ত আলোচনা এবং এ ধরনের কাজের জন্য সময় নির্ধারণ বিষয়ে কথা বলেছিলাম গ্রিক পর্যটক মিসেস সোফিয়া এ কুউতলাকির ইরান সফরের অভিজ্ঞতা সম্পর্কে লেখা ইরানিদের মাঝে শীর্ষক বইয়ের বর্ণনার আলোকে। আজকের পর্বে আমরা আলোচনার সময়, সাক্ষাতের সময়[...]
- ইরানিদের মাঝে- (পর্ব-১৪) ইরানি নারীদের পোশাক ও সাজ-সজ্জা গত পর্বে আমরা ইরানিদের সঙ্গে ব্যবসায়িক আলোচনার সময়, সাক্ষাতের সময় নির্ধারণ ও প্রজেক্ট বা প্রকল্প পেশ করার সময়-সীমা ইত্যাদি বিষয়ে কথা বলেছিলাম গ্রিক পর্যটক মিসেস সোফিয়া এ কুউতলাকির ইরান সফরের অভিজ্ঞতা সম্পর্কে লেখা ইরানিদের মাঝে শীর্ষক বইয়ের বর্ণনার আলোকে। আজকের পর্বে আমরা ইরানি নারীদের পোশাক ও সাজ-সজ্জা-[...]
- ইরানিদের মাঝে-১৫ (ইরানিদের পোশাক-সংস্কৃতি) গত পর্বে ইরানিদের পোশাক-সংস্কৃতি তথা ইরানি নারীদের পোশাক ও সাজ-সজ্জা এবং তাদের সাধারণ ও বিশেষ পোশাক সম্পর্কে কিছু কথা বলেছি। এসব কথা বলেছি গ্রিক পর্যটক মিসেস সোফিয়া এ কুউতলাকির ইরান সফরের অভিজ্ঞতা সম্পর্কে লেখা 'ইরানিদের মাঝে' শীর্ষক বইয়ের বর্ণনার আলোকে। আজকের পর্বেও আমরা ইরানিদের পোশাক-সংস্কৃতি নিয়ে আরও কিছু কথা বলব ওই[...]
- ইরানিদের মাঝে-১৬ (ইরানিদের শিক্ষা ও শিক্ষা ব্যবস্থা) গত কয়েক পর্বে আমরা ইরানিদের আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক পোশাক সম্পর্কে কথা বলেছি গ্রিক নারী পর্যটক মিসেস সোফিয়া এ কুউতলাকির ইরান সফরের অভিজ্ঞতা সম্পর্কে লেখা 'ইরানিদের মাঝে' শীর্ষক বইয়ের বর্ণনার আলোকে। আজকের ও আগামী পর্বে আমরা কথা বলব ইরানিদের শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ে একই উৎসের আলোকে। যদি আপনি ইরানিদের[...]
- ইরানিদের মাঝে-১৭(ইরানিদের শিক্ষা ও ঐতিহ্যবাহী চিকিৎসা-পদ্ধতি) গত পর্বে আমরা ইরানিদের শিক্ষা ও স্বাস্থ্য সম্পর্কে কথা বলেছি গ্রিক নারী পর্যটক মিসেস সোফিয়া এ কুউতলাকির ইরান সফরের অভিজ্ঞতা সম্পর্কে লেখা 'ইরানিদের মাঝে' শীর্ষক বইয়ের বর্ণনার আলোকে। আজকের পর্বেও আমরা আরও কিছু কথা বলব একই বিষয়ে একই উৎসের আলোকে। আমি যখন ইরানে ছিলাম, তখন এই দেশের শিক্ষা ব্যবস্থা[...]
- ইরানিদের মাঝে-১৮ (চিকিৎসা গবেষণায় ইরানের সাফল্য ও অগ্রগতি) গত পর্বের আলোচনায় আমরা ইরানের শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কিছু কথা বলেছি সোফিয়া এ কুউতলাকির ইরান সফরের অভিজ্ঞতা বর্ণনার আলোকে। আজকের পর্বে আমরা ইরানের চিকিৎসা ব্যবস্থা সম্পর্কিত গবেষণায় অগ্রগতি ও সাফল্য নিয়ে কিছু কথা বলব ওই একই ভ্রমণ কাহিনী থেকে। শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন।[...]
- ইরানিদের মাঝে-১৯ (ইরানিদের বিয়ে ও বাগদান উৎসব) গত পর্বে আমরা ইরানের চিকিৎসা ব্যবস্থা সম্পর্কিত গবেষণায় অগ্রগতি ও সাফল্য নিয়ে কিছু কথা বলেছিলাম সোফিয়া এ কুউতলাকির ইরান সফরের অভিজ্ঞতা বর্ণনার আলোকে। আজকের পর্বে আমরা ইরানিদের বিয়ে ও বিয়ের বাগদান সংক্রান্ত উৎসব ও অনুষ্ঠানাদি নিয়ে কিছু কথা বলব ওই একই ভ্রমণ কাহিনীর বর্ণনা থেকে। ইরানিরা একে অপরের[...]
- ইরানিদের মাঝে-২০ (ইরানের খাবার বা খাদ্য সংস্কৃতি) গত পর্বে আমরা ইরানিদের বিয়ে ও বিয়ের বাগদান সংক্রান্ত উৎসব ও অনুষ্ঠানাদি নিয়ে কিছু কথা বলেছিলাম গ্রিক পর্যটক সোফিয়া এ কুউতলাকির ইরান সফরের অভিজ্ঞতা বর্ণনার আলোকে। আজকের পর্বে আমরা ইরানের খাবার বা খাদ্য সংস্কৃতি নিয়ে কিছু কথা বলব ওই একই ভ্রমণ কাহিনীর বর্ণনা থেকে। খাবারকে ইরানি পরিবারগুলো ভালবাসার[...]
- ইকবাল কখনও ইরান সফর করেননি। কিন্তু তা সত্ত্বেও ইরানের সংস্কৃতি, ভাষা ও ইরানি দার্শনিকদের দর্শনের প্রতি তার ছিল গভীর অনুরাগ। ইরানিদের সাংস্কৃতিক অবদান ছাড়া মুসলমানদের সংস্কৃতি একপেশে হয়ে যেত বলেও তিনি মন্তব্য করেছেন। তেহরান যদি প্রাচ্যের জেনেভা হয় তাহলে বিশ্বের সমস্যাগুলোর সমাধান হবে বলে ইকবাল পরামর্শ দিয়ে গেছেন। আল্লামা ইকবাল ভারতীয় হওয়া সত্ত্বেও তার বেশিরভাগ[...]
- ইকবালের গভীর ইরান-প্রেম ও ত্রাণকর্তা সম্পর্কিত ভবিষ্যদ্বাণী মরহুম আল্লামা ডক্টর ইকবাল ছিলেন একজন খুব বড় মাপের কবি, দার্শনিক ও ইসলামী সংস্কারক। ইসলামী জাগরণের কবি ও পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা আধ্যাত্মিক জনক হিসেবেও তার রয়েছে বিশেষ খ্যাতি। ইকবাল কখনও সফর করেননি ইরান। কিন্তু ইরানের সংস্কৃতির প্রতি তার ছিল গভীর অনুরাগ যে সংস্কৃতি ইসলামে রেখেছে অমূল্য ও মৌলিক[...]
- অনেক অনেক দিন আগের কথা। এক বাদশার ছিল দুই উজির। দুজনই সবসময় বাদশার দরবারে তাঁর আশেপাশেই থাকতো। ওই উজিরেরা উপদেষ্টার মতো বাদশাকে সমস্যা সমাধানের জন্য পরামর্শ দিতো। এরকমই একদিন বাদশার সেপাইরা এক লোককে হাত পেছনে বেঁধে নিয়ে এলো বাদশার দরবারে। বাদশাহ হাত বাঁধা লোকটার দিকে কিছুক্ষণ তাকালো। বাদশার সিংহাসন থেকে লোকটা খানিকটা দূরে অবস্থান করছিল।[...]
- 'ডালের আগায় বসে গোড়া কাটা'-এই প্রবাদটির সঙ্গে আমাদের অনেকেরই কমবেশি পরিচয় আছে। এই প্রবাদের সাধারণ অর্থ হলো আত্মঘাতী কাজ করা। আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে যারা বুঝে হোক কিংবা না বুঝে হোক অনেক রকম আত্মঘাতী কাজ করে অভ্যস্ত। অর্থাৎ তারা গাছের যেই শাখাটির আগায় বসেছে ওই শাখাটিরই গোঁড়া কেটে দিচ্ছে। গোঁড়া কাটা হলে তার[...]
- একটা কৃষি খেত বা বলা যায় খামারের ভেতর বাস করতো একটা মোরগ। মোরগটা দেখতে যেমন সুন্দর ছিল তেমনি সুন্দর ও চিত্তাকর্ষক ছিল ওই মোরগের ডাক। সময়ে অসময়ে সেই মারগ হঠাৎ করেই ডেকে উঠতো ... কুক কুরু .... কু .. কুক কুরু .... কু। মোরগ ওই সুন্দর ডাক যে-ই শুনতো তারই ভালো লাগতো। কেবল ওই আওয়াজ[...]
- ইরানি সভ্যতা ৫ হাজার বছরেরও পুরোনো। এমনকি আদিম বা প্রাচীনতম যুগের মানুষেরা ইরান অঞ্চলেই বসবাস করত বলে অনেকেই মনে করেন। তাদের হাতে গড়ে উঠেছিল গ্রাম্য-বসতি। প্রাচীন যুগে ইরানিদের বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা ও বিশ্বের নেতৃস্থানীয় হওয়ার বিষয়টিও সভ্যতার অন্যতম নিয়ামক। এইসব বিষয়ের নানা নিদর্শন ও স্মৃতি-চিহ্ন এখনও টিকে রয়েছে।ক্রুসেডের যুদ্ধগুলো মুসলমানদের জন্য ব্যাপক ক্ষতি বয়ে এনেছিল।[...]
- বিশ্বসভ্যতায় ইরানের প্রভাব ও অবদানকে দু'ভাগে ভাগ করা যায়। প্রথমত: নানা দেশের ভৌগোলিক গণ্ডিতে প্রত্যক্ষ শাসনের ফলে সৃষ্ট প্রভাব। দ্বিতীয়ত: ইরানি মনীষীদের মাধ্যমে বিশ্বের সাংস্কৃতিক অঙ্গনে প্রভাব বা অবদান রাখা যার কোনো নির্দিষ্ট ভৌগোলিক বা সময়ের সীমারেখা নেই। অনেকের মতে, ইরানের প্রাচীন যুগের হাখামানেশিয় সাম্রাজ্য ছিল বিশ্বের প্রথম বৃহৎ সাম্রাজ্য। ইরান এক হাজার একশত বছরেরও[...]
- মদ ও পারসিকরা ইরান অঞ্চলে আসার পর প্রচলিত মূল ধারার বিপরীতে স্থানীয়দের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় এবং তাদের সঙ্গে সাংস্কৃতিক বিনিময়ের ধারা গড়ে তোলে। তাখতে জামশিদ বা পার্সিপোলিসে যেসব প্রস্তরলিপি ও মাটির পাত্র এবং শিলালিপি পাওয়া গেছে সেসব থেকে বোঝা যায় হাখামানেশীয় সাম্রাজ্য ছিল এক উন্নত সভ্যতার অধিকারী। এই সাম্রাজ্য সিরিয়ার উপকূল থেকে ভারত[...]
- আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন যে এই কেরমানশাহ প্রদেশে ২০১৭ সালের নভেম্বরে ভয়াবহ ভূমিকম্প হয়েছিল।ওই ভূ-কম্পনে প্রদেশের শহরগুলো ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছিল। জেনে রাখা ভালো যে কেরমানশাহের শহরগুলো ইরানের ঐতিহাসিক এবং সুন্দরতম শহরগুলোর অন্তর্ভুক্ত। স্বয়ং কেরমানশাহ শহর ইরানের ঐতিহাসিক এবং সুন্দর শহরগুলোর অন্যতম। এতো সুন্দর প্রাকৃতিক ও ঐতিহাসিক নিদর্শনে সমৃদ্ধ এই শহর যে শুনলেই যে-কেউ পশ্চিমাঞ্চলীয়[...]
- শাফেয়ি জামে মসজিদ এ দেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ইতিহাস-ঐতিহ্য, পুরাতত্ত্ব আর সংস্কৃতির বিচিত্র সমৃদ্ধ উপাদান। দেখার দেশ ইরান। ঘুরে বেড়ানোর দেশ ইরান। আর্যভূমির এক প্রান্ত থেকে অপর প্রান্তে ঘুরে বেড়াবো আমরা। গত আসরে আমরা গিয়েছিলাম ইরানের পশ্চিমাঞ্চলের সুন্দর প্রাকৃতিক ও ঐতিহাসিক নিদর্শনে সমৃদ্ধ শহর কেরমানশাহে। কেরমানশাহ প্রদেশের দুটি ঐতিহাসিক স্থাপনার সঙ্গেও আমরা খানিকটা[...]
- সারপোলে জাহাব শহরের সুন্দর দর্শনীয় নিদর্শন বিশাল একটি দেশ ইরান। এ দেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ইতিহাস-ঐতিহ্য,পুরাতত্ত্ব আর সংস্কৃতির বিচিত্র সমৃদ্ধ উপাদান। গত আসরে আমরা গিয়েছিলাম ইরানের পশ্চিমাঞ্চলের সুন্দর প্রাকৃতিক ও ঐতিহাসিক নিদর্শনে সমৃদ্ধ শহর কেরমানশাহে। কেরমানশাহ প্রদেশের দুটি ঐতিহাসিক স্থাপনার সঙ্গেও আমরা খানিকটা পরিচিত হয়েছিলাম। একটি 'জিয মানিযেহ'নামক একটি প্রাচীন দূর্গ। হাজার বছর[...]
- প্রখ্যাত আরব ঐতিহাসিক ইবনে আবি উজাইবাহ তার ‘ইনসানুল উয়ুন' বা ‘মানব-চোখ বা মানব-দৃষ্টি' শীর্ষক বইয়ে ফারাবিকে ইরানি বংশধারার ব্যক্তি বলে উল্লেখ করেছেন। ইবনে নাদিম তার 'আলফিহরিস্ত' শীর্ষক বইয়ে এবং মনীষী আশশাহরুজিও ফারাবিকে ইরানি বলে উল্লেখ করেছেন। আশশাহরুজি খ্রিস্টিয় ১২৮৮ সালের দিকে জীবিত ছিলেন। ফারাবি ছিলেন বিরল একজন মনীষী এবং তার সময়কাল ছিল অত্যন্ত স্পর্শকাতর। তাঁর[...]
- ফারাবি মিশরে কিভাবে বা কোন অবস্থায় ছিলেন সে সম্পর্কে খুব বেশি তথ্য জানা যায় না, তবে এটা নিশ্চিত যে তিনি এই সময়কালে বই লেখা এবং বৈজ্ঞানিক বিষয়ে অধ্যয়ন ও গবেষণা কাজে ব্যস্ত ছিলেন। ৩৩৮ হিজরিতে দামেস্কের শাসন ক্ষমতায় পরিবর্তন আসে এবং হামেদানিয়ানরা ক্ষমতায় আসে। এরপর ফারাবি আবারো মিশর ত্যাগ করে দামেস্কে ফিরে আসেন এবং জীবনের[...]
- ফারাবির তুর্কি বংশোদ্ভূত হওয়ার বিষয়ে ইবনে খালকানের দাবি অতিরঞ্জিত বলে অনেকে মনে করেন। কারণ তিনি যদি সত্যিই তুর্কি হয়ে থাকতেন এবং বহু ভাষা জানতেন তাহলে এটা নিশ্চিত যে তিনি তুর্কি ভাষাও জানতেন। অথচ তুর্কি ভাষায় তার লেখা কোনো গ্রন্থ নেই। অবশ্য ফার্সি ভাষায়ও ফারাবির কোনো গ্রন্থ নেই যদিও ফার্সি ভাষায় তার দক্ষতা ছিল। তাই তার[...]