'মুমিনদের একটি চিহ্ন জিয়ারাতুল আরবাইন'
14 Tracks
00:00
1X
Sorry, no results.
Please try another keyword
- কারবালায় শহীদ সম্রাট ইমাম হুসাইন (আ.)- এর শাহাদাতের চেহলাম-বার্ষিকী বা আরবাইন পালন করতে সমবেত হয়েছিলেন সারা বিশ্বের কোটি কোটি ধর্মপ্রাণ শোকার্ত মুসলমান। বাংলাদেশ ও ভারতের শিক্ষার্থী যারা ইরান ও ইরাকের নাজাফে পড়াশোনা করছেন তারা অনেকে এবার আরবাইন উপলক্ষে কারবালায় ইমাম হুসাইন (আ.)-এর মাজার জিয়ারতে গিয়েছিলেন। তাদের মধ্য থেকে আমাদের সঙ্গে কথা বলেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুশাব্বির[...]
- ইউরোপে রেনেসাঁস এবং শিল্প বিপ্লবের পর জ্ঞান ও প্রযুক্তির উন্নয়নের সাথেসাথে অনেকেই দ্বীনকে মানব জীবন থেকে ঝেঁটিয়ে বিদায় করার কিংবা তাকে অপ্রয়োজনীয় বলে উপেক্ষা করার চেষ্টা করেছেন। কিন্তু পাশ্চাত্য কোনোভাবেই মানুষের এই আধ্যাত্মিক চাহিদা কোনোভাবেই মেটাতে পারে নি। এ কারণে আত্মিক এবং আধ্যাত্মিক ক্ষেত্রে মানুষ বিচিত্র সমস্যার মুখে পড়ে। মার্কিন বিশিষ্ট ইতিহাসবিদ উইল ডুরান্ট এ[...]
- পূর্ণাঙ্গ ও সর্বশেষ ঐশী ধর্মইসলামের আলোকিত বিধি-বিধান, বিশ্বাস, সংস্কৃতি এবং নানা প্রথা যুগ যুগ ধরে সত্য-সন্ধানী বহু অমুসলিম চিন্তাশীল মানুষকে আকৃষ্ট করেছে। যেমন, জ্ঞান-চর্চার ওপর ইসলামের ব্যাপক গুরুত্ব আরোপ অনেক অমুসলিম গবেষককে অভিভূত করেছে। ইসলামী হিজাব বা শালীন পোশাক তথা পর্দার বিধানও আকৃষ্ট করে আসছে অমুসলিম নারী সমাজকে। ফরাসি নারী লায়লা হোসাইনও তাদের মধ্যে অন্যতম।[...]
- ইসলাম এমন এক ধর্ম যা মানুষ ও মানব জাতির জন্য দিনকে দিন উন্নতির উচ্চতর সোপানগুলো অতিক্রমের সুযোগ এনে দেয়। যারা উন্নতি চায় তাদের জন্য প্রতি দিনই উন্নতির নতুন দিগন্ত খুলে দেয় এই মহান ধর্ম। বিকৃত নানা মত, পথ ও ধর্ম মানুষকে ডুবিয়ে রাখে অন্ধকারের অমানিশায়। কিন্তু যারা সত্য-সন্ধানী তারা বিচ্যুতির চোরাবালিতে তলিয়ে যেতে প্রস্তুত নন।[...]
- আরব উপত্যকা যখন অজ্ঞতা, অন্যায়, অত্যাচার, ব্যাভিচার ও কুসংস্কারে পরিপূর্ণ ছিল এবং মূর্তিপুজা মক্কার মুশরিক সমাজকে স্তুপীকৃত পাথরের সামনে মস্তকাবনত করে রেখেছিল তখন অজ্ঞতার কালো মেঘের ভেতর থেকে উঁকি দেয় ইসলামের দীপ্তমান সূর্য। মক্কার প্রতিটি কোণে সেই সূর্যের দ্যুতি ছড়িয়ে পড়ে। শুরুতে এই নূরের ঔজ্জ্বল্য ছিল কম ও সীমিত এবং দাম্ভিক আরব ধনিক শ্রেণি সে[...]
- হযরত মুহাম্মদ মুস্তফা (সা.)-এর জন্ম সে রাতে মা আমিনার অনুভূতি ছিল অন্যরকম। কয়েক মাস হলো তিনি বিধবা হয়েছেন এবং মৃত স্বামী আব্দুল্লাহর শোকেই কেটে যাচ্ছে তাঁর দিন-রাত। এদিকে গর্ভের সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময়ও ঘনিয়ে এসেছে। সে সময় তিনি ভাবছিলেন, যদি আজ স্বামী আব্দুল্লাহ বেঁচে থাকতেন এবং সন্তান পৃথিবীর আলো দেখার মুহূর্তে তাঁর পাশে থাকতেন তাহলে[...]
- হযরত মুহাম্মদ মুস্তফা (সা.)'র বিবাহবন্ধন সেই কিশোর ও যুব বয়সেই সমাজে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠায় অবদান রাখতে শুরু করেছিলেন তিনি। পবিত্র কুরআনের সূরা কালামে হযরত মুহাম্মাদ (সা.)-এর মহান চরিত্রের কথা উল্লেখ করে আল্লাহ তায়ালা বলেছেন, ইন্নাকা লা আলা খুলুকিন আজিম। অর্থাৎ নিশ্চয়ই আমি আপনাকে সুমহান চারিত্রিক আদর্শ দিয়ে সৃষ্টি করেছি।আজকের আসরে আমরা বিবি খাদিজা সালামুল্লাহি আলাইহার সঙ্গে[...]
- সুরা তওবায় রয়েছে ১২৯টি আয়াত ও ১৬টি রুকু। বিশ্বনবী (সা.)’র ইন্তেকালের প্রায় এক বছর আগে নাজিল হয়েছিল এই সুরা। সুরা তওবা কুরআনের নবম সুরা। তবে মূল ধারাক্রম অনুযায়ী এ সুরা কুরআনের ১১৩ নম্বর সুরা। এ সুরার অনেক নাম থাকলেও এতে তওবার প্রসঙ্গটি বার বার এসেছে বলে সুরা তওবা নামেই বেশি পরিচিতি পেয়েছে। সুরা তওবা কুরআনের[...]
- সুরা তওবায় এ বিষয়টি ইঙ্গিত করা হয়েছে যে, মক্কার মুশরিকরা যখন দেখলো যে প্রকাশ্যে ও শক্তি প্রয়োগ করে মুসলমানদের আর দমিয়ে রাখা যাবে না, তখন তাদের অনেকেই মুসলমান সেজে ভেতর থেকে ইসলামের ওপর আঘাত হানার ষড়যন্ত্র করে। তাই সুরা তওবায় মুনাফিকদের ষড়যন্ত্র বিল গেটসের স্বীকারোক্তি: মাইক্রোসফট কোম্পানির প্রতিষ্ঠাতা বিল গেটস 'উইন্ডোজ' তৈরির ধারণা প্রখ্যাত মুসলিম[...]
- মক্কা ও তায়েফের মধ্যবর্তী একটি স্থানের নাম হুনাইন। এখানেই সংঘটিত হয়েছিল ঐতিহাসিক হুনাইন যুদ্ধ। ইসলামের দ্রুত অগ্রগতি দেখে এ অঞ্চলের জনগণ, বিশেষ করে হাওয়াজিন ও সাকিফ নামের দু'টি বিখ্যাত গোত্র আতঙ্কিত হয়ে পড়ে। তাদের সর্দাররা এই সিদ্ধান্তে পৌঁছে যে মুহাম্মাদের (সা.) বাহিনী তাদের ওপর হামলা চালানোর আগে তারা নিজেরাই মুসলমানদের ওপর আগাম হামলা চালাবে। তাই[...]
- সুরা তওবার ১০৩ নম্বর আয়াতে বলা হয়েছে, 'তাদের মালামাল থেকে জাকাত গ্রহণ কর যাতে তুমি সেগুলোকে পবিত্র করতে এবং সেগুলোকে বরকতময় করতে পার এর মাধ্যমে। আর (জাকাত গ্রহণকালে) তুমি তাদের জন্য দোয়া কর, নিঃসন্দেহে তোমার দোয়া তাদের জন্য সান্ত্বনা বা প্রশান্তিস্বরূপ। বস্তুতঃ আল্লাহ সবকিছুই শোনেন, জানেন।' এ আয়াতে জাকাতের সামগ্রীক বিধানটি দেয়া হয়েছে। বলা হচ্ছে[...]
- নবী-রাসুলদের প্রচারিত ধর্ম ও আধ্যাত্মিকতা হল প্রাচ্যের জাতিগুলোর ঐক্য ও সংহতির অন্যতম প্রধান বন্ধন। এ অঞ্চলের সভ্যতাগুলো আধ্যাত্মিক বিষয়গুলোকে বস্তুগত সম্পদের চেয়ে বেশি জোর দেয় এবং এভাবেই জীবন অর্থপূর্ণ হতে পারে বলে মনে করে।
- এশিয়া ও আফ্রিকা মহাদেশের নানা জাতির ইতিহাস, অর্থনীতি ও বিশেষ করে মহানবী (সা)'র জীবনী সম্পর্কে জ্ঞান অর্জনও ছিল তাদের ওইসব গবেষণার অন্যতম প্রধান বিষয়। পশ্চিমা খ্রিস্টান পণ্ডিতরা সেই প্রথম থেকেই ইসলাম ও এর মহানবীর (সা) বিপক্ষে যত বেশি সম্ভব মিথ্যা প্রচার করেছে এবং সবচেয়ে জঘন্য অপবাদগুলো প্রচার করেছে এই মহামানব সম্পর্কে। সময়ের আবর্তনে পশ্চিমা প্রাচ্যবিদরা[...]
- পশ্চিমা পণ্ডিত ও প্রাচ্যবিদরা ইসলামের প্রচার ও প্রসার শুরু হওয়ার পর থেকেই ইসলাম ও মহানবী (সা) সম্পর্কে যত বেশি সম্ভব মিথ্যা এবং অলীক-কল্পনা-প্রসূত বক্তব্য প্রচার করেছেন। অথচ মহানবী মক্কার কাফির মুশরিকদের কাছেও ইসলাম-পূর্ব যুগ থেকেই আল-আমিন বা বিশ্বাসী ও সত্যবাদী, পবিত্র এবং আমানতদারসহ উন্নত সব নৈতিক চরিত্রের অধিকারী হিসেবে খ্যাত ছিলেন। প্রাচ্যবিদরা ইউরোপের কথিত মধ্যযুগ[...]